শোকের ছায়া
- সুশান্ত সরকার - উদয়-অস্ত

মরণ ছায়া
পরলো হেলে
প্রিয় মুখে
অবশেষে
এই হৃদয়াকাশে,

আসলো ও সে
কালের বেশে
অকালেতে
নদীর স্রোতে
বাঁশের ভেলায় ভেসে।

হৃদয় মায়া
শূন্য হলো
কোন সে অক্তে
অক্কা পেলো
জানিনেতো আমি!

আপন ঘরে
গেলো চলে
মায়া ছেড়ে
সবই ভুলে
বুঝিনিতো আমি!

"মা মা" বলে
কাদলো ছেলে
বুঝলাম পরে
সেই ক্ষণেতে
রিক্ত হৃদয় তপ্ত।

শোকের ছায়া
সবার মনে
অশ্রু মায়া
দুই নয়নে
ঝরলো অবিশ্রান্ত।
______________________________
স্বরবৃত্ত (অতিমাত্রা ১)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026